ময়মনসিংহে দুই সাংবাদিক তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ দুই সাংবাদিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ময়মনসিংহের বিচারিক আদালতের হাকিম ওই দুই সাংবাদিকের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন: ময়মনসিংহের দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান ওরফে নাদিম ও ওই পত্রিকার সাংবাদিক মো. রাসেল। গত রোববার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক এলাকায় সংবাদপত্রটির কার্যালয় সংলগ্ন বাড়ি থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে এবং তাঁদের গ্রেপ্তার করে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমারত হোসেন গাজী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।