ময়মনসিংহে দুর্গাপূজা হবে ৬০৬টি মণ্ডপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি চলছে পুরোদমে। জেলা সদরসহ ১২টি উপজেলায় এ বছর ৬০৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা পূজা উদ্যাপন কমিটির সভায় জেলা প্রশাসক মো. লোকমান হোসেন এ তথ্য জানান। এ সময় তিনি শান্তিশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান। পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক প্রতিটি পূজামণ্ডপে কড়া নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।জেলা প্রশাসন ও জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর গত বছরের চেয়ে ৮১টি বেশি পূজামণ্ডপে পূজা উদ্যাপিত হবে।