প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো ও পেপসির যৌথ উদ্যোগে ময়মনসিংহে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শো। শহরের দুটি স্থানে চারটি দলে গতকালও ১৬ জন বিজয়ী হয়েছেন।গতকাল সকালে সার্কিট হাউস মাঠে প্রথম হন রাকিব ও সিয়াম ইবনে জামান, দ্বিতীয় শাসাম ও আবুল কালাম এবং তৃতীয় হন রাজা, রনি, আহাদ সাঈদ হায়দার ও আল আমীন। বিকেলে আনন্দ মোহন কলেজ মাঠে প্রথম হন পারভেজ ও কামরুল হাসান, দ্বিতীয় রিফাত আহমেদ ও আবদুল কাইয়ুম এবং তৃতীয় হন মামুন, সুমন, রানা ও শাহজাহান। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আনন্দ মোহন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গাজী হাসান কামাল, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরুল আফসার প্রমুখ। গেম শো পরিচালনায় ছিলেন শুভাশীষ। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধুসভার সদস্যরা।