ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এটি হতে যাচ্ছে দেশের নবম সাধারণ শিক্ষা বোর্ড। মাদ্রাসা, কারিগরিসহ বোর্ডের সংখ্যা ১১। ২৮ আগস্ট এই প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন এই বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষা ও আনুষঙ্গিক কাজগুলো করা হবে। এত দিন এসব এলাকার এই কাজগুলো হতো ঢাকা বোর্ডের অধীনে। ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার পর এই শিক্ষা বোর্ড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়।