ময়মনসিংহে নববধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের সেহড়াপাড়া এলাকার ভাড়া করা একটি বাসা থেকে গতকাল বুধবার সকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ এক নববধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ নিহত নববধূ মিতু আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার ভোর রাতে শ্বাসরোধ করে নববধূকে হত্যার পর তাঁর স্বামী রাজমিস্ত্রি ইসমাইল হোসেন পালিয়ে গেছেন।