ময়মনসিংহে পরিত্যক্ত অবস্থায় গোলা-বারুদ অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি ইটাখোলা এলাকার একটি বাসার গলি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার, দুটি শর্টগানের কার্তুজ, একটি রিভলবারের গুলি, তিনটি তাজা ককটেল ও দুটি লোহার পাইপ উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব ও পুলিশের ধারণা, কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী দল বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে এসব জড়ো করেছিল। র‌্যাব ও থানাপুলিশ সূত্রে জানা গেছ, গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে র‌্যাব-৯ কোম্পানি-২ ময়মনসিংহের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ নম্বর কাঁচিঝুলি ইটাখোলা পশ্চিমপাড়া এলাকার একটি বাসার পাশের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করে। পরে ককটেল তিনটি ডিসপোজাল করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলা-বারুদ কোতোয়ালি মডেল থানায় র‌্যাব হস্তান্তর করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার হওয়ায় কোনো মামলা হয়নি। এসব থানার জিম্মায় রয়েছে।