ময়মনসিংহে পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা ধরনের পিঠা নিয়ে ময়মনসিংহ শহরের একটি বিপণিবিতানে গত শনিবার অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্তিযোদ্ধা রফিকুল হক পিঠা উৎসবের উদ্বোধন করেন। শনিবার সন্ধ্যায় শহরের মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার চতুর্থ তলায় কারিগরি শিক্ষাকল্যাণ সমিতি দ্বিতীয়বারের মতো ময়মনসিংহে এ পিঠা উৎসবের আয়োজন করে। কারিগরি শিক্ষাকল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে উৎসবে বক্তব্য দেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পৌর মেয়র ইকরামুল হক, জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাহমুদুল হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।