ময়মনসিংহে পুলিশের ৬ কর্মকর্তা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ময়মনসিংহ বিভাগের ছয়জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে গত রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ, শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজী, শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান ও জামালপুরের সরিষাবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম। এ ছাড়া চোরাচালান বন্ধ ও মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই হাফিজুর রহমান পুরস্কৃত হয়েছেন।
পুরস্কৃত প্রত্যেককে সনদ ও অর্থ সম্মানী দেওয়া হয়। ময়মনসিংহ বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।