ময়মনসিংহে ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন স্থাপনার জন্য ফসলি জমি ও বসতভিটাসহ জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ময়মনসিংহ শহরে স্থানীয় লোজনের সমাবে​শ l ছবি: প্রথম আলো
বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন স্থাপনার জন্য ফসলি জমি ও বসতভিটাসহ জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ময়মনসিংহ শহরে স্থানীয় লোজনের সমাবে​শ l ছবি: প্রথম আলো

বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় স্থাপনের জন্য ময়মনসিংহ শহরতলির ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ফসলি জমি ও বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শুক্রবার সমাবেশ করেছে চরাঞ্চলের মানুষ।
বিকেলে জয় বাংলা মোড় এলাকায় একটি স্কুলের মাঠে এ সমাবেশ হয়। সেখানে বক্তারা বলেন, তাঁরা বিভাগ চান, তবে তার জন্য ফসলি জমি ও বসতভিটা ছাড়তে রাজি নন। তাঁরা বলেন, ব্রহ্মপুত্রের চর এলাকায় অনেক খাসজমি আছে। সেগুলো না নিয়ে স্থাপনার জন্য কেন তাঁদের ফসলি জমি ও বসতভিটা নেওয়ার সিদ্ধান্ত হলো, তা তাঁদের বোধগম্য হচ্ছে না।
বক্তারা আরও বলেন, ফসলি জমি রক্ষার জন্য গ্রামবাসী প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন। দরকার হলে কঠোর আন্দোলনের মাধ্যমে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা করা হবে।
সমাবেশে চর ঈশ্বরদিয়া, চর আনন্দিপুর, চর ভবানীপুর, চর দুর্গাপুর ও চর গোবিন্দপুর গ্রামের লোকজন অংশ নেন। বক্তব্য দেন কলেজশিক্ষক, সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ।