ময়মনসিংহে ফিরোজ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে ফিরোজ সরকারের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আবারও দাবি জানিয়েছেন নিহত ব্যক্তির মা ফিরোজা বেগম। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা এলাকার একটি প্রভাবশালী পরিবারের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে নিহত হন ফিরোজ। ওই পরিবারের দুই ভাই নুরুল কবীর ও হুমায়ুন কবীর ফিরোজকে লক্ষ্য করে গুলি করেন। পরের দিন ফিরোজের মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নুরুল কবীর, হুমায়ুন কবীরসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন।