ময়মনসিংহে বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদের বালুচরে মাসব্যাপী বাণিজ্য মেলা-২০১২ শুরু হয়েছে। গত শুক্রবার অনানুষ্ঠানিকভাবে এ মেলার কার্যক্রম শুরু করেছে আয়োজক মেসার্স মেলা এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ। জেলা প্রশাসন ও মেলার আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে মেমার্স মেলা এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া জানান, বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ ও কুটিরশিল্প বিকাশে ও যুবসমাজকে সঠিক পথে ধরে রাখতে এ মেলার অনুমতি দেওয়া হয়েছে। মেমার্স মেলা এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান সমন্বয়কারী মো. মুজিবুর রহমান বেলাল বলেন, ‘মেলায় গ্রামীণ জীবনের ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’