ময়মনসিংহে বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের কাচারীঘাট চরে অন্যান্য বছরের মতো এবারও শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া। জেলা প্রশাসন ও দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় মেলা এন্টারপ্রাইজ লিমিটেড এর আয়োজন করেছে। মেলায় ১০০ স্টলের পাশাপাশি সার্কাস, ভ্যারাইটি শো, পুতুলনাচসহ বাচ্চাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে।