ময়মনসিংহে বাল্যবিবাহ বন্ধ, বরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বুধবার রাতে বাল্যবিবাহের আসরে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিবাহের অপরাধে বরকে এক মাসের কারাদণ্ড দেন আদালত।
ভালুকা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার কাঁঠালী গ্রামের নাজমুল ইসলামের (১৮) সঙ্গে একই গ্রামের ১৩ বছরের একটি মেয়ের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় লোকজন বিয়ের আয়োজন না করার জন্য বর ও কনেপক্ষকে অনুরোধ করেন। কিন্তু তাঁরা বিয়ে বন্ধ না করলে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়েবাড়িতে অভিযান চালান। বাল্যবিবাহ করার অপরাধে এ সময় নাজমুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।