ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে দূরপাল্লার বাস ও ট্রাক ছেড়ে গেছে। শহরের আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে ময়মনসিংহের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার বাস। যান চলাচল স্বাভাবিক থাকায় আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় দিনের বেশির ভাগ সময়ই ছিল যানজট। পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালে গতকাল সরেজমিনে দেখা যায়, শেরপুর, নালিতাবাড়ী, নেত্রকোনা, হালুয়াঘাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বাস।