ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ পানীয় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের গুণ্টি এলাকায় গত শনিবার অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন প্রায় ২১ হাজার বোতল পানীয় উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুজনকে দেড় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।র‌্যাব-৯-এর ময়মনসিংহ ক্যাম্প সূত্র জানায়, সন্ধ্যায় খাগডহর গুণ্টি এলাকার একটি দোকান থেকে ২০ হাজার ৬০০ বোতল যৌন উত্তেজক ও নেশাজাতীয় পানীয় ‘হর্স ফিলিং এনার্জি ড্রিংকস’ উদ্ধার করা হয়।এ ঘটনায় পাশের কিসমত গ্রামের ইমাজ উদ্দিন ও শরিফুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফয়েজুর রহমান তাঁদের দেড় মাস করে কারাদণ্ড দেন।র‌্যাব ময়মনসিংহ ক্যাম্পের এএসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ইমাজ উদ্দিনের বড় ভাই সোহেল মিয়া হর্স ফিলিংস ড্রিংকসের পরিবেশক। অভিযানের পর থেকে তিনি পলাতক। হাসান মোহাম্মদ জানান, উদ্ধার করা এনার্জি ড্রিংকসের আনুমানিক দাম নয় লাখ ৮১ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফয়েজুর রহমান জানান, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন এসব পানীয়র বোতলের লেবেলে উৎ পাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না।