ময়মনসিংহে বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বানে শহরে গতকাল শনিবার এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, ভাইস চেয়ারম্যান আরজোনা কবীর, অধ্যাপক ইউসুফ খান পাঠান, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমীন কালাম, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহাম্মেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি আ ন ম ফজলুল হক পাঠান, ট্রেড ইউনিয়ন সভাপতি ফয়েজুর রহমান প্রমুখ।এদিকে ‘যে যেখানে আছি ভাই, ময়মনসিংহ বিভাগ চাই’ এই স্লোগান দিয়ে গতকাল দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলা নাগরিক কমিটি এক মিছিলের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরসহ অন্য নেতারা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা পেশার লোকজন অংশ নেন।