ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন গতকাল সোমবার নিজের কর্মস্থলে যোগ দিয়েছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল অভিনন্দন জানানো হয়।
পরে তিনি সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জি এম সালেহ উদ্দিন বলেন, দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এটি বড় চ্যালেঞ্জ। সবার সহযোগিতায় এই চ্যালেঞ্জ জয় করতে হবে। তবে এর জন্য যথেষ্ট সময় দিতে হবে। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার আলাপ-আলোচনার মাধ্যমে প্রথমে একটি কর্মপরিকল্পনা করতে হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক এম এ পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবউদ্দিন, নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, র্যাব-১৪-এর কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল এনামুল আরিফ, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।