ময়মনসিংহে বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড পেলেন ১০ গুণীজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরাঙ্গনা সখিনা সিলভার অ্যাওয়ার্ড-২০১৪ পেলেন বিভিন্ন ক্ষেত্রে ময়মনসিংহের ১০ গুণী ব্যক্তি। গত সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ পৌরসভার শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদক ও সনদ তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণীজনেরা হলেন সমাজসেবায় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক, গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও চিকিৎসক আবদুল মান্নান, অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফ আহমেদ খান।

এ ছাড়া শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ছড়াকার আ জ ম জহিরুল ইসলাম, কবি আবদুল হান্নান, ভাষা ও সাহিত্যে নাট্যকার শফিকুল ইসলাম খান, গবেষণায় কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক কেনু মিস্ত্রি, সাংবাদিকতা ও আলোকচিত্রে অবদানের জন্য প্রবীণ সাংবাদিক কাজী এম এ মোনায়েম, আনোয়ার হোসেন শাহীন, তরুণ সংবাদকর্মী মো. রাকিবুল ইসলাম এ অ্যাওয়ার্ড পান।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দ্য ইলেকটোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনার উদ্যোগে ২০১২ সাল থেকে দুই বছর পরপর এ পদক দেওয়া হয়।