ময়মনসিংহে বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা জাতীয়করণ, শিক্ষানীতির দ্রুত বাস্তবায়নসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক দুকুল চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেনসহ বিভিন্ন উপজেলা থেকে আসা বাশিস নেতারা।সমাবেশে বক্তারা বলেন, ‘দাবি আদায়ের লক্ষ্যে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছি।’