ময়মনসিংহে বেসরকারি হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অভিযোগে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অবস্থিত নিউ নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।
আদালতের অভিযোগ, চরপাড়া এলাকায় অবস্থিত নিউ নিরাপদ হাস-পাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অস্ত্রোপচারের কক্ষে এক-দেড় বছর আগের মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও নামহীন ইনজেকশন পাওয়া যায়। এ ছাড়া অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে কোনো চিকিৎসক বা সেবিকাকে পাননি।