ময়মনসিংহে ভাষা প্রতিযোগ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ময়মনসিংহ অঞ্চলের উৎসব কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ শহরের কালীবাড়িতে অবস্থিত প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে সকাল নয়টায় উৎসব শুরু হবে। প্রতিযোগিতায় নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেবে।
প্রতিযোগীদের সকাল সাড়ে আটটার মধ্যে নিজ নিজ বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উৎসবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ভাষা প্রতিযোগের সমন্বয়কারী সহকারী অধ্যাপক তারিক মনজুর, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব বোরহানসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।