ময়মনসিংহে ভাষা প্রতিযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে আজ শুক্রবার সকালে ভাষা প্রতিযোগ শুরু হয়েছে।

সকাল নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান মিয়া। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহাকারী অধ্যাপক তারিক মনজুর। সেখানে আরও ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের প্রধান মাহবুব বোরহান। একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারানা নূপুর। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান মিয়া।

সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে অংশগ্রহণকারীদের মধ্যে পরীক্ষা হয়েছে। ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল ও জামালপুরের  এক হাজার ২০০ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।