প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের মাঠে ভূমিকম্পের করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। গত রোববার বেলা ১১টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের মাঠে এই মহড়া হয়। মহড়া শেষ করার ঘোষণা দেন কলেজের উপাধ্যক্ষ গাজী হাসান কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সহিদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।