ময়মনসিংহে মাদকসহ গ্রেপ্তার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ১৩টি থানার বিভিন্ন স্থানে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইনসহ ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ময়মনসিংহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ রায়হান জানান, পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আটক ১৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।