ময়মনসিংহে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে তালেবান জঙ্গিদের বর্বরোচিত হামলায় ১৩৩ জন শিশুসহ দেড় শতাধিক মানুষকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের ময়মনসিংহ জেলা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠীর ময়মনসিংহ জেলা শাখা ও মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানবন্ধনে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদে তালেবানরা এ রকম বর্বরোচিত হামলা চালিয়ে নিষ্পাপ শিশুদের হত্যা করেছে। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিবাদের কোনো সীমানা নেই। তাই আমরা ময়মনসিংহ শহর থেকে হামলাকারীদের ধিক্কার জানাই। বর্বরদের বিচার হওয়া উচিত। মানববন্ধনে বক্তব্য দেন এমদাদুল হক, ইয়াজদানী কোরায়শী, আবদুর রব, ফেরদৌস আরা মাহমুদ প্রমুখ। ময়মনসিংহ অফিস