ময়মনসিংহে মুসা ইব্রাহীম সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।মুসা ইব্রাহীম ও তাঁর স্ত্রী ময়মনসিংহের সহকারী জজ উম্মে সরাবন তহুরার হাতে ফুলের তোড়া তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া মুসা ইব্রাহীমের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। জেলা প্রশাসক ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, জেলা ও দায়রা জজ বীর বিপ্লব গোস্বামী, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান প্রমুখ।অনুষ্ঠানে মুসা ইব্রাহীম বলেন, ‘আমার অভিধানে অসম্ভব বলে কিছু নেই। আপনারাও আত্মবিশ্বাস নিয়ে যেকোনো কাজে চেষ্টা করুন। আপনারাও পারবেন।’