প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে গতকাল মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মেলা শুরু হয়েছে।ÿক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সাহেল উদ্দিন। গতকাল দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু। মেলায় পাটজাত, খাদ্য ও কৃষিজাত, চামড়াজাত ও প্লাস্টিক পণ্য এবং হস্তশিল্পের ৪৯টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ৩০ জানুয়ারি মেলা শেষ হবে।