ময়মনসিংহে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শিমুলিয়া গ্রামে আজ বৃহস্পতিবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মিন্টু মিয়া, বেলাল হোসেন, নিজামউদ্দিন, রহিমউদ্দিন ও  মজনু। তাঁদের মধ্যে মিন্টু মিয়ার বাড়ি শেরপুর জেলা সদরের টাঙ্গারিয়া গ্রামে। অন্য সবার বাড়ি শেরপুরের কৃষ্ণপুর উপজেলার দড়িপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানায়, ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পূর্বধলা উপজেলা থেকে আসা বাসটি পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর পুলিশ ও দমকল বাহিনী বাসটি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।