ময়মনসিংহে রাজা বোদঁওয়া পুরস্কার পেলেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের ময়মনসিংহ জোনের ২০১০ সালের শ্রেষ্ঠ সাত উদ্যোক্তা ও এক কর্মীকে গত সোমবার ‘রাজা বোদঁওয়া’ আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া ব্যক্তিদের বেলজিয়ামের রাজা বোদঁওয়ার নামে ১৯৯৩ সালে গ্রামীণ ব্যাংকের পাওয়া পুরস্কার তহবিলের আয় থেকে জনপ্রতি আড়াই হাজার করে টাকা ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত একটি সনদপত্র দেওয়া হয়।শহরের কালীবাড়ী রোডে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে গত সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রশীদ খান প্রত্যেকের হাতে ওই টাকা ও সনদ তুলে দেন। পরে ২০১১ সালের জন্য যাঁদের মনোনীত করা হয়েছে, তাঁদের নামও ঘোষণা করা হয়।সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: সদর উপজেলার আকুয়া ময়মনসিংহ শাখার সদস্য স্বরস্বতদী দাস, ভালুকা শাখার সদস্য মোছা. হাজেরা, আমিরাবাড়ী ত্রিশাল শাখার হাসিনা, ঘোগা মুক্তাগাছা শাখার সবিতা রানী মোদক, নাওগাঁও ফুলবাড়িয়া শাখার রাশিদা আক্তার, সালটিয়া গফরগাঁও শাখার ফাতেমা বেগম ও পরানগঞ্জ ময়মনসিংহ শাখার অজন্তা রানী এবং শ্রেষ্ঠ কর্মী দাপুনিয়া ময়মনসিংহ শাখার কেন্দ্র-ব্যবস্থাপক মো. ফজলে রাব্বী।