ময়মনসিংহে শিশু অধিকার বিষয়ে মুক্ত আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের আয়োজনে শিশুদের অধিকার নিশ্চিতকরণের বিষয়ে ময়মনসিংহে মুক্ত আলোচনা হয়েছে। এই আলোচনা অনুষ্ঠানে বিশ্ব শিশু পরিস্থিতি ২০১২ শীর্ষক একটি গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমেঞ্চলনকক্ষে ওই আলোচনা হয়। আলোচনার প্রতিপাদ্য ছিল ‘নগর জীবনে শিশুরা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিসেফের ঢাকা বিভাগের প্রধান ওমর ফারুক।