ময়মনসিংহে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক লেদমিস্ত্রিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে পূর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী কুপিয়ে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যা করেছে। গত শনিবার সন্ধ্যার পর শহরের আকুয়া চৌরাঙ্গিমোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে লেদমিস্ত্রি আবদুল হাকিমকে (৩২) কুপিয়ে আহত করলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকুয়া চৌরাঙ্গিমোড় এলাকার সর্দারবাড়ির বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে আবদুল হাকিম চট্টগ্রামে একটি ওয়ার্কশপে লেদমিস্ত্রি হিসেবে কাজ করতেন। আবদুল হাকিম ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে এসে আর যাননি। গত কয়েক দিন আগে ছবি তোলাকে কেন্দ্র করে বন্ধু রিয়াদ ও রুবেলের সঙ্গে তাঁর ঝগড়া হয়। শনিবার সন্ধ্যায় হাকিমকে মুঠোফোনে তাঁর এক বন্ধু ছত্রিশবাড়ি কলোনি এলাকায় আসতে বলে। হাকিম ওই এলাকায় এলে ছয়-সাতজন যুবক তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।