ময়মনসিংহে সোনিয়ার হত্যাকারীর ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সংবাদপত্র হকার চান মিয়ার মেয়ে স্কুলছাত্রী সোনিয়া বেগমের (৭) হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। শহরের রেলস্টেশন গেটে বুক সেন্টারের সামনে ময়মনসিংহ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এ কর্মসূচি পালন করে। এতে স্থানীয় সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও জেলার হকাররা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক আতাউল করিম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি এম আয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি নজীব আশরাফ, ময়মনসিংহ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্বাছ আলী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা সোনিয়াকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত কাজলের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।সদর উপজেলার দড়ি ভাবখালী গ্রামের চান মিয়ার মেয়ে সোনিয়াকে ২৩ জুন ডেকে নিয়ে যায় কাজল। পরের দিন সকালে সোনিয়ার লাশ উদ্ধার করা হয়। ওই দিনই সোনিয়ার বাবা বাদী হয়ে কাজলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে কাজলকে গ্রেপ্তার করে পুলিশ।