ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবদুর রাজ্জাককে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
প্রায় ২২ বছর আগে ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি পাঁচমাইল গ্রামের আবদুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের জুলেখার বিয়ে হয়। তাঁদের সংসারে নয় সন্তান। ২০১২ সালের মাঝামাঝি আবদুর রাজ্জাক জুলেখার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। জুলেখার পরিবার এই টাকা দিতে না পারায় আবদুর রাজ্জাক স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। ২০১৩ সালের ১৪ মার্চ যৌতুক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুর রাজ্জাক দা দিয়ে কুপিয়ে জুলেখাকে হত্যা করেন।