ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। গতকাল বুধবার রাতে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নেত্রকোনার পূর্বধলার ট্রাকচালক আমিরুল ইসলাম (৩০) এবং কলমাকান্দার শামিম (১৮)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ২টার দিকে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ইউ টার্ন করার সময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় মুরগিবাহী ট্রাকটি। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক আমিরুল ও শামিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর শামিমের বড় ভাই রহুল আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভালুকা হাইওয়ে পুলিশের টিএসআই মো. রফিকুল ইসলাম বলেন, মুরগিবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।