ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলায় গত শনিবার সন্ধ্যায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত ও হয়েছেন তিনজন। নিহত চালকের নাম জসিম মিয়া (৩৫)। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলায়। নিহত অপর তিনজন হলেন গফরগাঁও উপজেলার মুখী গ্রামের আব্দুর রশিদ (৪৫), সুরুজ মিয়া (৪০) ও ছিদ্দিক মিয়া (৩৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গফরগাঁও থেকে আসা একটি প্রাইভেটকার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামতলায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।