ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হাজির বাজারের ডায়নামিক টেক্সটাইল মিলের সামনে গত বুধবার একটি যাত্রীবাহী বাস ও একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পু আরোহী হাজির বাজার এলাকার হাসেন আলী (৪৮) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাদশা মিয়া (৪০) নিহত হন। গত মঙ্গলবার একই মহাসড়কের নিশিন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ময়মনসিংহ সদরের ভাটিকাশর এলাকার রুবেল (২২) নিহত হন। একই দিন ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে একটি ট্রাকের চাপায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চৈতা গ্রামের খাইরুল (৩০) নিহত হন।