ময়মনসিংহে হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চৌপাগারিয়া গ্রামের নজরুল মল্লিককে হত্যার দায়ে আট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জহিরুল কবীর এই রায় দেন।
যাবজ্জীবন পাওয়া ব্যক্তিরা বলেন আজিজ, বাবুল, লালু, হীরা, জিয়ারুল , আলম, আবদুল হাই ও মুসা মল্লিক। তাঁদের বাড়ি ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার চৌপাগারিয়া গ্রামের নজরুল মল্লিকের (৪৫) সঙ্গে পাওনা টাকা নিয়ে কাটাখালি গ্রামের আজিজ মল্লিকসহ বাকি আসামিদের বিরোধ ছিল। বিরোধের জের ধরে ২০০৮ সালের ১ অক্টোবর বিকেলে নজরুলের সঙ্গে আজিজের লোকজনের কথা-কাটাকাটি হয়। ২ অক্টোবর ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রামদা দিয়ে কুপিয়ে নজরুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নজরুল মল্লিকের ছেলে দেলোয়ার হোসেন মল্লিক ত্রিশাল থানায় মামলা করেন।