ময়মনসিংহে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে একটি হত্যা মামলার রায়ে ১৫ জনকে যাবজ্জীবন ও একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সাজা দেওয়া হয়। এ ছাড়া আদালত একই ঘটনায় লুটপাটের অভিযোগ এনে প্রতিপক্ষের করা পাল্টা মামলার ৩২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা (দ্বিতীয়) জজ আদালতের বিচারক শরীফুদ্দিন আহম্মেদ গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সোলায়মান মিয়া ও তাঁর ছেলে শহীদ মিয়া, চার সহোদর লিয়াকত আলী, সুলতান মিয়া, স্বপন মিয়া ও রিপন মিয়া এবং মোস্তফা ইলিয়াস রাতুল, ছামসুল হক ওরফে ইলিয়াস কাঞ্চন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সূর্যত আলী, নূরুল ইসলাম, আবদুল আওয়াল, আবদুল মান্নান ও আনোয়ার হোসেন ওরফে ইলিয়াস আনোয়ার। এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম নিজাম উদ্দিন। সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচজন ছাড়া বাকি সবাই ময়মনসিংহ কারাগারে রয়েছেন।খালেদুজ্জামান বলেন, তাঁরা এ রায়ে সন্তুষ্ট নন। তাঁরা উচ্চ আদালতে যাবেন।আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১১ মে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়ীয়া বাজারে দুই পক্ষের সংঘর্ষে আবদুস সালাম নামের একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় নিহত আবদুস সালামের বড় ভাই হেলাল উদ্দিন ফকির বাদী হয়ে স্থানীয় আবদুর রব রতনকে প্রধান আসামি করে ২৭ জনের নামে গফরগাঁও থানায় মামলা করেন।