ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত হোসেন আলী (২৫) হত্যা মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার রাঘবপুর পূর্বপাড়া গ্রামের আহাম্মেদ আলী, সায়েদুল ওরফে শহীদুল, মোবারক হোসেন, হাবিবুর রহমান, আব্দুস সালাম মণ্ডল, সিদ্দিকুর রহমান ও বায়তুল্লা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।