ময়মনসিংহে হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় হুমায়ূন কবীর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশ জানায়, উপজেলার রহমতপুর গ্রামের নাজমুল ইসলামের প্রায় ১০০ শতক জমি নিজেদের দাবি করে আসছিলেন একই গ্রামের রুহুল আমিন, মোবারক, নজরুলসহ কয়েকজন। দুপুরে সাতজন শ্রমিক নিয়ে নাজমুল ওই জমিতে ধান কাটছিলেন। এ সময় ৩০-৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। নাজমুল ও তাঁর শ্রমিকেরা পালিয়ে যান। পরে তারা নাজমুলের বাড়িতে হামলা চালালে হুমায়ূন, ফরিদাসহ নাজমুলের পরিবারের পাঁচজন আহত হন। পরে হুমায়ূনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।