ময়মনসিংহে হিজবুত তওহিদের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের ছোটবাজার এলাকায় গতকাল শুক্রবার প্রচারপত্র বিতরণের সময় হিজবুত তওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফ সালাহ উদ্দিন আহমেদ (২৩) ও ব্যবসায়ী মফিজ উদ্দিন (২৮)।পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, শহরের ছোটবাজার এলাকায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে গতকাল দুপুরে ওই দুই ব্যক্তি সংগঠনের প্রচারপত্র বিতরণ করেন। এ সময় র‌্যাব-৯ এর কোম্পানি-২ ময়মনসিংহের একটি দল তাঁদের আটক করে। পরে তাঁদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।শরীফ সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং মফিজ নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামের ছফির উদ্দিনের ছেলে।ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।