ময়মনসিংহে ৬৮৬টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলা সদর ও ১২টি উপজেলার মোট ৬৮৬টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। ময়মনসিংহ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা জানান, জেলায় এবার গত বছরের চেয়ে ৪০ থেকে ৪৫টি মণ্ডপ বেড়েছে। ময়মনসিংহ পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালীন সরকারি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রতিটি মণ্ডপে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন।