ময়মনসিংহে ‘রাজা বোদঁওয়া’ পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের ‘রাজা বোদঁওয়া’ পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের গ্রামীণফোন কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।২ অক্টোবর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি অঞ্চলের একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং একজন শ্রেষ্ঠ কর্মীকে ওই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রশীদ খান। বেলজিয়ামের রাজা বোদঁওয়ার নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।