ময়মনসিংহের সেই সিভিল সার্জনকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের সেই সিভিল সার্জন মো. আতোয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থের কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির নির্দেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ূন কবীর এক প্রজ্ঞাপন জারি করে তাঁকে প্রত্যাহারপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করেছেন। ২৫ এপ্রিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের সিভিল সার্জনের কার্যালয়ে ফ্যাক্সযোগে পৌঁছায়। লিখিত আদেশটিও হস্তগত হয়েছে বলে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান সহকারী মো. আবদুল বাছেদ জানিয়েছেন। বিষয়টি প্রত্যাহারকৃত সিভিল সার্জন মো. আতোয়ার রহমানকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।এ ব্যাপারে জেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আতোয়ার রহমান বলেন, ‘ফ্যাক্সযোগে আদেশটি গতকাল বিকেলে পেয়েছি। আদেশ মেনে নির্ধারিত সময়েই আমি স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দেব।’