ময়মনসিংহের ১৩টি ইউনিয়নে আজ ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী।যেসব ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো অষ্টধার, কুষ্টিয়া, বোররচর, পরানগঞ্জ, সিরতা, চরঈশ্বরদিয়া, চরনীলক্ষীয়া, আকুয়া, খাগডহর, দাপুনিয়া, ঘাগড়া, ভাবখালী ও বয়ড়া ইউনিয়ন। ময়মনসিংহ সদর উপজেলার নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বী মিয়া জানান, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি ভোটারেরা ভালো পরিবেশে ভোট দিতে পারবেন।