ময়মনসিংেহ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেতনার জাগরণে বই’—এই স্লোগান সামনে রেখে ময়মনসিংহে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ রওশন এরশাদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের বক্তব্যে তিনি বই পড়ার ওপর গুরুত্ব দেন। এ সময় ময়মনসিংহ পৌরসভার মেয়রসহ বিভিন্ন আসনের সাংসদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই মেলা প্রতিদিন বেলা দু্ইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। শেষ হবে আগামী ৪ ডিসেম্বর।