ময়মনিসংহে জালাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জালাল মেলা। মরমি কবি ও বাউলসাধক জালাল উদ্দিন খাঁর স্মরণে এই মেলার আয়োজন করে ময়মনসিংহের সংগঠন জালাল চেতনা পরিষদ। আজ শুক্রবার পর্যন্ত এই মেলা চলবে। গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ শহরের টাউন মাঠে মেলার উদ্বোধন করা হয়। আয়োজকেরা জানান, মরমি কবি জালাল উদ্দিন খাঁর চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন। মেলায় ফরিদা পারভীন, শফি মন্ডল, চন্দনা মজুমদার, সুলীন কর্মকারসহ দেশবিখ্যাত বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। ময়মনসিংহের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জালাল মেলাকে ঘিরে তাঁদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় মেলায় বাউলশিল্পীরা গান পরিবেশন করবেন।