ময়মমনসিংহে জিলাপি ও বেগুনিতে বিষাক্ত রং, মরিচে ইটের গুঁড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে অবাধে ভেজাল মেশানো হচ্ছে। পাশাপাশি ইফতারির জিলাপি, বেগুনি, পেঁয়াজুসহ ইফতারির বিভিন্ন উপকরণে দেওয়া হচ্ছে বিষাক্ত রং। গুড় ও মুড়িতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজ ও ইউরিয়া সার। অসাধু ব্যবসায়ীরা এ অপত ৎ পরতা চালাচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সত্যরঞ্জন সূত্রধর বলেন, ‘খাদ্যদ্রব্যে হাইড্রোজ, পোড়া মবিল, রং, ইউরিয়াসহ যেসব উপাদান ব্যবহারের কথা আমরা শুনি, তা মানবদেহের জন্য ক্ষতিকর। এতে পাকস্থলি, যকৃত ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।’শহরের মেছুয়াবাজারের পাইকারি ও নতুন বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে প্রতি কেজি ভালো জিরার দাম ৩৫০ টাকা। অনেক সময় ২৫ কেজি ভালো জিরার বস্তায় ১০০ টাকা দামের খারাপ জিরা মিশিয়ে বিক্রি করা হয়। রমজানে বেশি চলে ছোলা। ছোলার ৫০ কেজির বস্তায় অনেক সময় পোকা ধরা খারাপ ছোলা ভরে রাখা হয়। নিজেরা ডাল ভেঙে বেসন তৈরি করে অনেকে বিক্রি করেন। খুচরা বাজারে কেজি প্রতি তা ১০০ টাকায় বিক্রি হয়। আবার পাইকারি ডালের দোকানে সারা বছরের থেকে যাওয়া খারাপ ডাল ভেঙে ভেজাল বেসন তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে একই দামে। মেছুয়াবাজারের ব্যবসায়ী বিশ্বনাথ বলেন, গুড় ও মুড়ি সাদা করতে হাইড্রোজ ও ইউরিয়া সার ব্যবহার করা হয়। এতে বাজারে হাইড্রোজের চাহিদাও কয়েক গুণ বেড়েছে।শহরের মেছুয়াবাজারের পাইকারি বিক্রেতা প্রাণতোষ পাল বলেন, আগে ৫০ কেজির হাইড্রোজের ড্রাম প্রতি মাসে সাত-আটটি লাগত। রোজা আসার পর ১০-১২টি লাগছে। আগে প্রতি ড্রামের দাম পড়ত চার হাজার ৮০০ টাকা। চাহিদা বেড়ে যাওয়ায় এখন দাম পড়ে পাঁচ হাজার ৪০০ টাকা। বেকারি, মুড়ির কারখানা ও বড় হোটেলগুলো ঢাকা থেকে তাদের চাহিদা অনুযায়ী হাইড্রোজ কিনে আনে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, সেমাই, কেক, জিলাপি, পিঠাসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে লাল, বাসন্তী, হলুদ, চকলেট, সবুজসহ বিভিন্ন রং ব্যবহার করা হয়। এসব রং সাধারণত আসবাব, কাপড়, জুতার কালি ও কয়েল তৈরির কাজে ব্যবহূত হয়।ময়মনসিংহের একটি কাপড় তৈরির কারখানার (টেক্সটাইল মিল) ডায়িং শাখার প্রকৌশলী জানান, কাপড়ের রং পাকা ও উজ্জ্বল করার জন্য সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা ও হাইড্রোজ ব্যবহার করা হয়। এসব রাসায়নিকে বিষাক্ত উপাদান আছে। তাই তৈরি হওয়ার পর এসিড দিয়ে কাপড় পরিষ্কার করে তা পরিধানযোগ্য করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংমিশ্রিত চানাচুর, চকলেটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে ২৫ জুলাই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম শহরের মেছুয়াবাজারের কয়েকটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট হাসিনা বিষাক্ত রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে মিলন মিয়া নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেন।র‌্যাব ও পুলিশের সহযোগিতায় ৩ আগস্ট ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাজেদা ইয়াসমিন শহরের মাসকান্দা এলাকার বিসিক শিল্পনগরে রয়েল বেকারির কারখানায় অভিযান পরিচালনা করেন। খাবার তৈরিতে নিম্নমানের ডালডা ও সেমাই ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বলেন, ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। এ ব্যাপারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতা প্রয়োজন।