ময়লা ফেলা নিয়ে সংঘর্ষে শিশুসহ আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শিশুসহ ১৪ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন মো. সালাম, তাঁর স্ত্রী সালমা, সালামের ভাই কালু মিয়া ও টিপু এবং মো. দেলোয়ার, তাঁর মা জরিনা, শিশুপুত্র শুভ (৬), ভাই হিমেল ও সোহেল, বোন মিতু আক্তার, ভাতিজি খুকি, গুনগুন ও মেহেরুন (৮), ভাতিজা মামুন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্ব আরিচপুরের সরকার বাড়ি রোডে গতকাল ভোর ছয়টায় সালামের বাড়ির সামনে ময়লা ফেলেন পাশের দেলোয়ারের বাড়ির লোকজন। সালাম প্রতিবাদ করলে দেলোয়ারের ভাই হিমেলের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এ সময় দুই বাড়ির নারী-পুরুষেরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ শাবল, লাঠি ও চাপাতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সালামের লোকজন দেলোয়ারের টিনের ঘর ও দরজা ভাঙচুর করেন।আশপাশের লোকজন আহত ১৪ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক গুরুতর আহত দেলোয়ার ও তাঁর মা জরিনাকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল হাসপাতালে এবং টিপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।