ময়লার পাত্র ব্যবহারে প্রচার
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তার পাশে প্রায় সাড়ে ছয় হাজার ময়লা ফেলার পাত্র বসানো হয়েছে। কিন্তু আবর্জনার পাত্র রক্ষণাবেক্ষণ এবং জনসচেতনতার অভাবে সেগুলো সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। এ ক্ষেত্রে এলাকাভিত্তিক জনসাধারণকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বৃহস্পতিবার সকালে উত্তর সিটি করপোরেশনের পক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে ময়লা ফেলার পাত্র ব্যবহারে জনসাধারণকে সচেতন করতে রাজধানীর রায়েরবাজারে মাইকে প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।
মাইকে প্রচার ও লিফলেটে ময়লা ফেলার পাত্র ব্যবহারে করণীয় বিষয়ে বলা হয়, আবর্জনার পাত্রে শুধু শুকনো এবং ছোট আকারের ময়লা যেমন খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিনজাতীয় আবর্জনা ফেলা যাবে। ময়লা ফেলার পাত্রে গৃহস্থালি এবং দোকানের বর্জ্য না ফেলা, পাত্রের নিচে বা পাশে ময়লা না ফেলা, পাত্র দোকানের জিনিস অথবা কোনো কিছু দিয়ে ঢেকে না রাখা, শিশুদের পাত্র ব্যবহারে অভ্যস্ত করা, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের আবর্জনার পাত্র ব্যবহারে সচেতন করা। প্রচারে বিক্রেতা কর্তৃক ক্রেতাদের খাবারের প্যাকেট ও ছোট আকারের আবর্জনা ওই পাত্রে ফেলতে উৎসাহিত করা হয়। বিজ্ঞপ্তি।